পারভীন হাসান ইতিহাস চর্চা করেন। বর্তমানে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে তাঁর শিক্ষকতা জীবনের শুরু। পরবর্তীকালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে শিল্প ও স্থাপত্যকলায় পিএইচডি করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষক হিসেবে যোগদান। এ বিভাগ থেকেই তাঁর অবসর ২০১০ সালে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ছাড়াও পড়িয়েছেন যুক্তরাষ্ট্রের ওবারলিন কলেজসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও বুয়েটের স্থাপত্য বিভাগে। তাঁর রচিত ও ব্লমসবারি, লন্ডন কর্তৃক প্রকাশিত ‘Sultans and Mosques: The Early Muslim Architecture of Bangladesh’ গ্রন্থ আন্তঃসাংস্কৃতিক ইতিহাস, ধর্ম ও সাহিত্য নিয়ে। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। নারী শিক্ষায় তাঁর অবদানের জন্য ২০২৪ সালে তিনি রোকেয়া পদক পেয়েছেন।


Books by the Author